শ্যামগঞ্জ কালিবাড়ীতে তেল পাম্প না থাকায় ভোগান্তি, সাব-ডিলারের মাধ্যমে তেল সরবরাহের দাবি

 



জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী এলাকায় তেল পাম্প না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনগণ। কৃষিকাজ, মোটরসাইকেল, অটোরিকশা ও বিভিন্ন যানবাহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল  সংগ্রহ করতে এলাকাবাসীকে দূরবর্তী পাম্পে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, শ্যামগঞ্জ কালিবাড়ীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দুইটি অনুমোদিত সাব-ডিলারের মাধ্যমে জ্বালানি সরবরাহ করে আসছেন। তাদের মতে, সাব-ডিলারের মাধ্যমে তেল দেওয়া হলে সহজেই স্থানীয় পর্যায়ে তেল পাবে , কমবে জনভোগান্তি।

এলাকাবাসীর দাবি, সাব-ডিলারের মাধ্যমে তেল সরবরাহ চালু হলে একদিকে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ কমবে, অন্যদিকে দীর্ঘদিন ধরে চলে আসা জ্বালানি বিক্রির সিন্ডিকেটও ভেঙে যাবে। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদেরও তেল বিক্রির বিষয়টি আলাদাভাবে তদারকিতে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, জনগণের দুর্ভোগ লাঘবে শ্যামগঞ্জ কালিবাড়ী এলাকায় দ্রুত জ্বালানি তেল সরবরাহের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

Next Post Previous Post